গাজীপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গাজীপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২২ জুন, ২০১৬

গাজীপুরে ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার পৌর কাউন্সিলর!!

গাজীপুরে ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার পৌর কাউন্সিলর!!
টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কাউন্সিলর শহিদুর রহমান শিপন, তার কথিত স্ত্রীসহ তিনজনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
বুধবার ভোরে গাজীপুরের বাইমাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-টাঙ্গাইলের মির্জাপুর থানার বাউয়ারা কুমারজানি এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে কাউন্সিলর শহিদুর রহমান শিপন (৪২), তার কথিত স্ত্রী শ্যামলী (২৭) এবং প্রাইভেটকার চালক মিনহাজ উদ্দিন (৪০)।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিক জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে ফাঁড়ির সহকারী উপরিদর্শক (এএসআই) শাহিন ও রফিককে নিয়ে জয়দেবপুর চন্দ্রা মহাসড়কের বাইমাইল এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুর রহমান শিপন তার কথিত স্ত্রী শ্যামলী আক্তার ও চালক মিনহাজ প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-৩০৭০) নিয়ে গাজীপুর থেকে মির্জাপুর আসছিলেন। রাত ৩টার দিকে পুলিশ প্রাইভেটকারটি সিগন্যাল দিয়ে থামান।

এসময় প্রাইভেটকারে থাকা শ্যামলী আক্তারকে স্ত্রী পরিচয় দিলে পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি চালিয়ে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং কাউন্সিলর শহিদুর রহমান শিপনসহ তাদের আটক করে জয়দেবপুর থানায় নিয়ে যান।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান নতুন সময়কে বলেন, মির্জাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুর রহমান শিপনসহ তিনজনকে ৫শ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার এবং একটি প্রাইভেটকার আটক করা হয়েছে।

এ ব্যাপারে জয়দেবপুর থানা মাদক আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানান।
আটক শহিদুর রহমান শিপন নিজেকে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পরিচয় দিয়েছেন।

নিউজ - natunsomoy

সোমবার, ২০ জুন, ২০১৬

গাজীপুরে সাবরেজিষ্ট্রি অফিসের রেকর্ড রুমের গ্রীল কেটে দলিল জালিয়াতি ও লুট!

গাজীপুরে সাবরেজিষ্ট্রি অফিসের রেকর্ড রুমের গ্রীল কেটে দলিল জালিয়াতি ও লুট করেছে দুর্বৃত্তরা। গাজীপুরের সাব-রেজেষ্ট্রি অফিসের দলিলের ভলিউম কপি রাখার রেকর্ড রুমের গ্রীল ও স্টীলের নেট কেটে দুর্বৃত্তরা গুরুত্বপূর্ণ কাগজপত্র জালিয়াতি ও সরিয়ে নিয়েছে।
রেকর্ড রুমে কর্মরতদের সহায়তায় দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে কর্তৃপক্ষ দাবী করেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক কর্মচারীকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এদিকে স্পর্শকাতর এ রেকর্ড রুমের গ্রীল কাটার ঘটনায় সোমবার জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। গাজীপুর সদর সাব রেজেষ্ট্রি অফিসের রেকর্ড কিপার মো. আব্দুর রব বলেন, রবিবার বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগরের ছায়াবিথী এলাকার সিনা হাসপাতালের পাঁচ তলায় রেকর্ড রুমের নেট, গ্রীল ও স্টীলের নেট কাটা এবং হালকা ভাবে লাগানো অবস্থায় দেখতে পায় রেকর্ড সহকারী আব্দুল মজিদ। খবর পেয়ে গাজীপুর সদর সাব-রেজিষ্ট্রারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কাপাসিয়া অফিসের সাব-রেজিষ্ট্রার ওয়াসিম কল্লোল সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিদর্শন করেন। এঘটনায় জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। গাজীপুর সদরের সাব-রেজিষ্ট্রার মো. মুজাহিদুল প্রশিক্ষণে অংশ নেয়ায় অন্য কর্মকর্তা কাপাসিয়া অফিসের সাব-রেজিষ্ট্রার ওয়াসিম কল্লোল রবিবার ও সোমবার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। গাজীপুর সদর সাব-রেজিষ্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা কাপাসিয়া অফিসের সাব-রেজিষ্ট্রার ওয়াসিম কল্লোল জানান, পাঁচ তলার ওই রেকর্ড রুমটি জেলা রেজিষ্ট্রি অফিসের ভিতরে অবস্থিত। দলিলের এ রেকর্ডরুমে অনেক মূল্যবান রেকর্ড রয়েছে। এটি জনগণের সম্পত্তি। ওই রেকর্ডরুমে যেতে হলে কলাপসিবল গেইটের তালা খুলে যেতে হয়। আর এ গেইটের চাবি নাইট গার্ডের কাছে গচ্ছিত থাকে। কিন্তু ওই ঘটনায় রেকর্ডরুমের গ্রীল ও স্টীলের নেট দুর্বৃত্তরা কেটে ফেললেও কলাপসিবল গেইটের তালা অক্ষত রয়েছে। দলিলের রেকর্ডরুম জনগণের সম্পত্তি, এখানে অনেক মূল্যবান রেকর্ড রয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। রেকর্ডরুমের দায়িত্ব প্রাপ্তদের ছাড়া এখানে বাইরের কেউ এসে কিছুই বুঝবে না। ওই রুমে প্রায় দুই লক্ষাধিক ভলিউম রয়েছে। দুর্বৃত্তরা সেখান থেকে কোন দলিলের ভলিউম চুরি অথবা জালিয়াতি করেছে কি-না তা পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া প্রাথমিকভাবে বলা সম্ভব নয়। রেকর্ড রুমের কর্মরতদের সহায়তায় কোন দুর্বৃত্তচক্র পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাইটগার্ড কাওসারকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিউজ - গাজীপুর অনলাইন

বুধবার, ১৫ জুন, ২০১৬

আহসান উল্লাহ মাস্টার হত্যার দায়ে ৬ আসামির মৃত্যুদন্ড বহাল।!

আহসান উল্লাহ মাস্টার হত্যার দায়ে ৬ আসামির মৃত্যুদন্ড বহাল। খালাস পাওয়া আসামিদের বিষয়ে আপিল করবে পরিবার
ঢাকা, ১৫ জুন ২০১৬ এক যুগ আগে মুক্তিযোদ্ধা, শিক্ষক, শ্রমিকনেতা গাজীপুর-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য জনপ্রিয় ব্যক্তিত্ব আহসান উল্লাহ মাস্টার হত্যার দায়ে ৬ আসামির মৃত্যুদন্ড বহাল রেখে রায় দিয়েছে আজ হাইকোর্ট।
মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিলের উপর শুনানি শেষে এ রায় ঘোষণা করা হয়। গত বুধবার ৮ জুন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেছিলো। আজ জনাকীর্ণ আদালতে চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হয়।
রায়ের শুরুতে কিছু অবজারভেশন দেয় বেঞ্চের সিনিয়র বিচারপতি ওবায়দুল হাসান। এরপর রায়ের অপারেটিভ অংশ পড়ে শুনান অপর বিচারপতি কৃষ্ণা দেবনাথ। এর মধ্য দিয়ে এক যুগ আগে ঘটে যাওয়া নৃংশস এই হত্যাকান্ডের বিচার হাইকোর্টে শেষ হলো।
রায়ে আসামীদের মধ্যে ৬ জনের মৃত্যুদন্ড বহাল, ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড ও ১১ জন খালাস পেয়েছে। এছাড়া দুজন বিচার চলাকালে মারা যাওয়ায় তাদের আপিল নিস্পত্তি করে দেয়া হয়েছে। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত অপর একজন পলাতক আসামির আপিল না থাকায় তার ব্যাপারে আদালত কোনো রায় দেয়নি।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, জনপ্রিয় ব্যক্তিত্ব আহসান উল্লাহ মাস্টার হত্যাকান্ড নি:সন্দেহে একটি জঘন্যতম ঘটনা। এ হত্যাকান্ডে রাজনৈতিক দুর্বৃত্তয়ানে কোন পর্যায়ে পৌঁছেছে তা উপলদ্ধি করা যায়। এ ঘটনাটি একটি ব্যাপক হত্যাযজ্ঞ। আহসান উল্লাহ মাস্টার বেচেঁ থাকলে জনগণের কল্যাণে আরো অবদান রাখতে পারতেন। দন্ডিতরা তাকে হত্যার মধ্য দিয়ে জাতিকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছেন। তাকে হত্যার মধ্য দিয়ে একটি আদর্শকে হত্যা করা হয়েছে। তার মতো আদর্শবান নেতার এখন বড়ই অভাব ।
নিম্ন আদালতে মৃত্যুদন্ডে দন্ডিত ২২ আসামির মধ্যে হাইকোর্টে মৃত্যুদন্ড থাকা ছয় আসামি হলেন- নুরুল ইসলাম সরকার, নুরুল ইসলাম দিপু, মাহবুবুর রহমান মাহবুব, শহীদুল ইসলাম শিপু, হাফিজ ওরফে কানা হাফিজ এবং সোহাগ ওরফে সরু।
মৃত্যুদন্ড থেকে যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন আনু, জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর (পিতা আবুল কাশেম), রতন মিয়া ওরফে বড় রতন, আবু সালাম ওরফে সালাম ও সৈয়দ আহমেদ হোসেন মজনু, মশিউর রহমান মশু। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়।
মৃত্যুদন্ড থেকে খালাসপ্রাপ্তরা হলেন- আমির হোসেন, বড় জাহাঙ্গীর (পিতা নূর হোসেন), ফয়সাল, লোকমান হোসেন ওরফে বুলু, রনি মিয়া ওরফে রনি ফকির, খোকন ও দুলাল মিয়া। বিচারকি আদালতে দেয়া আসামি নুরুল আমিনের যাবজ্জীবন হাইকোর্টেও বহাল রয়েছে। এছাড়া বিচারিক আদালতে যাবজ্জীবন পাওয়া আসামি হাইকোর্টের রায়ে খালাসপ্রাপ্তরা হলেন- রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু সরকার, আইয়ুব আলী, জাহাঙ্গীর (পিতা মেহের আলী) ও মনির।
বিচারিক আদালতে যাবজ্জীবনপ্রাপ্ত আসামি ওহিদুল ইসলাম টিপু (পলাতক) হাইকোর্টে আপিল করেননি। ফলে তার বিষয়ে কোন আদেশ দেয়নি আদালত। আইনজীবীরা জানান এ আসামির দন্ড বহাল রয়েছে।
সাজা ও খালাসপ্রাপ্ত আসামিদের মধ্যে ১৭ জন কারাগারে, বাকি ৯ জন পলাতক রয়েছেন। অন্য কোনো মামলা না থাকলে খালাসপ্রাপ্ত যারা কারাগারে আছেন, তাদেরকে মুক্তি দিতে বলেছে আদালত।
গত ১৪ জানুয়ারি থেকে আসামিদের ডেথ রেফারেন্স, আপিল আবেদনের উপর হাইকোর্টে শুনানি শুরু হয়ে গত বুধবার ৮জুন তা শেষ হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন এটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি এটর্নি জেনারেল রোনা নাহরীন ও সহকারী এটর্নি জেনারেল মনজু নাজনিন। রাষ্ট্রপক্ষকে সহায়তা করেন সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার আমীর-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ সাজোয়ার হোসন। আসামিদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, টি এইচ খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, এজে মোহাম্মদ অলী, এ এম মাহবুব উদ্দিন খোকনসহ কয়েকজন আইনজীবী।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আহসান উল্লাহ মাস্টারকে ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভা চলাকালে একদল সন্ত্রসী নির্মম ও বর্বরোচিতভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার সঙ্গে আরো খুন হন ওমর ফারুক রতন নামে আরেকজন। এ ঘটনার পরদিন আহসান উল্লাহ মাস্টারের ভাই মতিউর রহমান বাদী হয়ে টঙ্গী থানায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় তদন্ত শেষে ২০০৪ সালের ১০ জুলাই ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ২৮ অক্টোবর ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়। বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষে ৩৪ জন এবং আসামিপক্ষে দুজন সাক্ষ্য দেয়।
মামলায় উভয়পক্ষে সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন ২০০৫ সালের ১৬ এপ্রিল রায় ঘোষণা করেন। রায়ে ৩০ আসামির মধ্যে গাজীপুর জেলার বিএনপি নেতা ও ওই সময় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদন্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়। এছাড়া খালাস পায় অন্য দুই আসামি।
নিম্ন আদালতের রায়ের পর ২২ আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন) শুনানির জন্য ২০০৫ সালে হাইকোর্টে আসে। মৃত্যুদন্ডপ্রাপ্ত ২২ আসামির মধ্যে ১৪ জন রায়ের বিরুদ্ধে আবেদন করেন। মামলার তথ্য অনুসারে, আহসান উল্লাহ মাস্টার হত্যার পরিকল্পনার দায়ে বিচারিক আদালতের রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মৃত্যুদন্ড হয়। মৃত্যুদন্ড প্রাপ্ত অন্য আরো ২১ আসামি হলেন- নুরুল ইসলাম দিপু, মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান মাহবুব, আমির হোসেন, সৈয়দ আহমেদ হোসেন মজনু, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, শহীদুল ইসলাম শিপু, হাফিজ ওরফে কানা হাফিজ, আনোয়ার হোসেন ওরফে আনু, ফয়সাল, সোহাগ ওরফে সরু, লোকমান হোসেন ওরফে বুলু, আল আমিন, রতন মিয়া ওরফে বড় মিয়া, রনি মিয়া ওরফে রনি ফকির,জাহাঙ্গীর, রতন ওরফে ছোট রতন, আবু সালাম ওরফে সালাম, মশিউর রহমান ওরফে মনু, খোকন, দুলাল মিয়া।
যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত ছয় আসামি হলেন-রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু সরকার, আইয়ুব আলী, জাহাঙ্গীর, নুরুল আমিন, মনির ও অহিদুল ইসলাম টিপু (পলাতক)। রায়ে খালাস পায় কবির হোসেন ও আবু হায়দার ওরফে মিরপুরইয়া বাবু।
মামলায় সংশ্লিষ্ট আইনজীবী সূত্র জানায়, মৃত্যুদন্ড পাওয়া ২২ আসামির মধ্যে আট আসামি পলাতক ও দুজন মৃত্যুবরণ করেছেন। পলাতক আটজন হলেন-নুরুল ইসলাম দিপু, সৈয়দ আহমেদ হোসেন মজনু, আনোয়ার হোসেন ওরফে আনু, ফয়সাল, রনি মিয়া ওরফে রনি ফকির, মরকুনের জাহাঙ্গীর, মশিউর রহমান ওরফে মশু ও খোকন। এছাড়া যাবজ্জীবন কারাদন্ড পাওয়া ছয় আসামির মধ্যে এক আসামি অহিদুল ইসলাম টিপুও পলাতক। মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি ছোট রতন ও আল আমিন মৃত্যুবরণ করেন।
আজ হাইকোর্টে রায় ঘোষণা কালে আহসান উল্লাহ মাস্টারের ছেলে সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ আদালত অঙ্গণে গাজীপুর এলাকার কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।এদিকে খালাস পাওয়া আসামিদের বিষয়ে আপিল করবেন বলে জানান জাহিদ আহসান রাসেল।
স্থানীয়ভাবে শ্রমজীবী মানুষের কাছে জনপ্রিয় এ নেতা যুবক বয়সেই ১৯৮৩ ও ১৯৮৮ সালে দু’বার তার ইউনিয়ন পুবাইল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন তিনি। এরপর আহসান উল্লাহ মাস্টার ১৯৯৬ ও ২০০১ সালে গাজীপুর২ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়নে প্রতিদ্বন্ধিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদকও ছিলেন।

সোমবার, ১৩ জুন, ২০১৬

গাজীপুরের ৪টি উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল!!

গাজীপুরের ৪ উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল!!
সাংগঠনিক গতি বৃদ্ধির জন্য গাজীপুর জেলার ৪টি উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করেছে জেলা ছাত্রলীগ। গতকাল ১৩/০৬/২০১৬ইং সোমবার রাতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
উপজেলা গুলি হল, গাজীপুর সদর, কাপাসিয়া, শ্রীপুর ও কালিগঞ্জ।

মূল পোষ্ট - Adhar Sarkar

শনিবার, ১১ জুন, ২০১৬

বৃষ্টি হলেই গাজীপুর প্রধান ডাকঘরের সামনে জলাবদ্ধতা!!

বৃষ্টি হলেই গাজীপুর প্রধান ডাকঘরের সামনে জলাবদ্ধতা!!
অল্প বৃষ্টিতেই জেলা শহরের প্রাণ কেন্দ্র গাজীপুর প্রধান ডাকঘরের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভারি বৃষ্টির পানি জমে শহরের রাজবাড়ি সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে পথচারীদের। গত কয়েক বছর যাবৎ বৃষ্টি হলেই এখানে এই সমস্যার সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, গাজীপুর রাজবাড়ি সড়কের রেল গেইট থেকে এসপি অফিস পর্যন্ত ২শ মিটার সড়ক বছরের বেশীর ভাগ সময়ই থাকে খানাখন্দে ভরা। ১শ মিটারের মধ্যেই সিটি কর্পোরেশনে প্রবেশের দুইটি গেইট। সিটি কর্পোরেশনের প্রায় সকল কর্মকর্তারাই চলাচল করেন এখান দিয়ে। এই অল্প রাস্তাটুকুর জন্য জনগনের দুর্ভোগ লাগবে স্থায়ি সমাধানে কার্যকর পদক্ষেপ নিচ্ছেনা বলে অভিযোগ নাগরিকদের। ব্যবসায়ী মজিবুর রহমান গাজীপুর দর্পণকে জানান, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর ভারি বৃষ্টি হলে রাস্তার পানি দোকানে উঠে। পত্রিকা স্টলের মালিক(হকার) হারুন জানান, বৃষ্টির পানি জমে থাকলে মানুষের চলাচলের অসুবিধা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মো: আসাদুর রহমান কিরন গাজীপুর দর্পণকে জানান, ড্রেন দিয়ে দ্রুত পানি সরছেনা, এতে করে পানি জমে থাকে। স্থায়ি সমাধানের জন্য একটি প্রকল্প নেয়া হচ্ছে- ৪/৫ মাস সময় লাগবে।

নিউজ - 
মঞ্জুর হোসেন মিলন GazipurDarpon

গাজীপুরে বাড়ছে শিশুশ্রম, প্রতিরোধে নেই কোন সরকারি উদ্যোগ!!

গাজীপুরে বাড়ছে শিশুশ্রম, প্রতিরোধে নেই কোন সরকারি উদ্যোগ!!
গাজীপুরে উদ্বেগ জনকভাবে বাড়ছে নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ শিশুশ্রম। ২০১৬ সালে শিশুশ্রম নিরসনে সরকারের অঙ্গিকার থাকলেও গাজীপুর জেলায় এ কাজের কোনো অগ্রগতি বা তৎপরতা নেই।
সরকারী ভাবে নেই কোনো সচেতনতা মূলক কার্যক্রম। বস্তিবাসির শিশু সন্তান কিংবা নিন্ম আয়ের পরিবারের বাবা-মা’র দারিদ্রতার পাশাপাশি অসচেতনতায় শিশুরাই ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে। গাজীপুরের বিভিন্ন সড়কে যাত্রী পরিবহন করে আসছে সহাস্রাধিক অবৈধ লেগুনা। গাজীপুর জেলায় প্রায় ৮শতাধিক শিশু লেগুনায় চালকের সহকারী(হেলপার)।
গাজীপুর দর্পণ পত্রিকার অনুসন্ধ্যানে দেখা গেছে, লেগুনায় নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ কাজ করছে প্রায় ৮শতাধিক শিশু শ্রমিক। ১০ জুন শুক্রবার এ প্রতিবেদক জয়দেবপুর চৌরাস্তায় বিভিন্ন লেগুনা স্ট্যান্ডে অবস্থান কালে এমন চিত্রই দেখা যায়। অনেক লেগুনার চালকরা কিশোর আর হেলপার শিশু। গাজীপুরে পরিবহনের প্রাণ কেন্দ্র জয়দেবপুর চৌরাস্তা থেকে বিভিন্ন সড়কে চলাচল করে এসব লেগুনা। অহরহই চোঁখে পড়ছে, যেসব শিশু স্কুলে যাওয়ার কথা তারা ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজ করছে।

গাজীপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: নাসির উদ্দীন জানান, শিশুশ্রম প্রতিরোধে সরকারি পর্যায় থেকে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। জেলা শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয় শিশু শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। বেসরকারি সংগঠন(এনজিও) বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্য আরবান পুওর (বিআরইউপি) প্রকল্প গাজীপুরে স্বল্প পরিসরে শিশুশ্রম প্রতিরোধ বিষয় নিয়ে কাজ করছে। এ প্রকল্পের ম্যানেজার মো: কামরুল হাসান গাজীপুর দর্পণকে জানান, গাজীপুর মহানগরের টঙ্গী ও কোনাবাড়ি বাইমাইল এলাকায় নির্দিষ্ট কিছু কমিউনিটি নিয়ে কাজ করছি। শিশুশ্রম প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখা গেছে দারিদ্রতা ও পরিবারের অসচেতনতায় প্রায় অর্ধেক শিশুই ঝুঁকিপূর্ণ কাজ করছে। এসকল শিশুর স্বাভাবিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছুদিন পর তারা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে সমাজে অপরাধ করছে। একজন লেগুনা শ্রমিক নেতা জানান, গাজীপুর জেলার বিভিন্ন সড়কে প্রায় ১ হাজারের বেশী লেগুনা চলে। লেগুনা চালকের সহকারী( হেলপার) শিশু এর কারণ জানতে চাইলে তিনি জানান, শিশুদেরকে কম টাকায় রাখা যায় এবং তারা ইনকাম চুরি করেনা। তাই শতকরা ৮০ভাগ হেলপারই শিশু।

নিউজ
মঞ্জুর হোসেন মিলন - gazipurdarpon.com

শুক্রবার, ১০ জুন, ২০১৬

গাজীপুরের হচ্ছে ছ’টি উড়াল সড়ক ও ৮ লেনের টঙ্গী সেতু!!

গাজীপুরের হচ্ছে ছ’টি উড়াল সড়ক ও ৮ লেনের টঙ্গী সেতু!!
বদলে যাচ্ছে গাজীপুরের চিত্র : হচ্ছে ছ’টি উড়াল সড়ক ও ৮ লেনের টঙ্গী সেতু।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) আওতায় ছটি উড়াল সড়ক, ৮ লেনের টঙ্গী সেতুসহ ২০ কিলোমিটার মহাসড়ক নির্মাণে ব্যয় হবে ২০ হাজার ৩৯ কোটি টাকা। প্রকল্প শেষ হলে প্রতি ঘণ্টায় ২৫ হাজার যাত্রী গাজীপুর থেকে বিমানবন্দর এলাকায় যাতায়াত করতে পারবে।’
সোমবার দুপুরে গাজীপুর মহানগরীর বিআরটি বাস ডিপো নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘এখন এ সড়কে দুটি বাস একসাথে যুক্ত করে আর্টিকুলেট বাস চলছে, প্রকল্প শেষ হলে এ সড়কে তিনটি বাস একসাথে যুক্ত করে চলাচল করবে। তখন প্রতি ঘণ্টায় ২৫ হাজার যাত্রী গাজীপুর থেকে এয়ারপোর্ট যাতায়াত করতে পারবে।’

সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার ছাড়াও এ প্রকল্পে এশিয়া উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি অর্থায়ন করছে।

মন্ত্রী সাংবাদিকদের আরো জানান, এ প্রকল্পে ১৬ কিলোমিটার সমতলের বিআরটি লেন, সাড়ে চার কিলোমিটার এলিভেটেড বিআরটি লেন, ৫৬ কিলোমিটার পৌর অবকাঠামো নির্মাণ ও বিআরটি বাস ডিপো নির্মাণ করা হবে। পুরো প্রকল্পের কাজ শেষ হবে ২০১৮ সালের ডিসেম্বরে।

এ সময় সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইকরাম হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ - independentnews24.com

বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

গাজীপুরের কাঁঠাল যাচ্ছে বিশ্বের ১৫টি দেশে!!

গাজীপুরের কাঁঠাল যাচ্ছে বিশ্বের ১৫টি দেশে
গাজীপুরের গ্রামগুলো এখন কাঁঠালে সয়লাব। যেদিকে চোখ যায় শুধু কাঁঠাল আর কাঁঠাল। বাড়ির উঠোন, ঘরের বারান্দা সবখানেই একই দৃশ্য। হাট-বাজারে বিক্রিও হচ্ছে দেদার। শুধু তাই-ই নয়, এ কাঁঠাল চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যসহ ১৫টি দেশে। বাণিজ্যিকভাবে রপ্তানি হচ্ছে গাজীপুরের কাঁঠাল।
খোঁজ নিতে গিয়ে জানা গেছে, দেশে কাঁঠালের রাজধানীখ্যাত গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুরে এবারও বাম্পার ফলন হয়েছে। সহজ যোগাযোগ ব্যবস্থার ফলে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য এলাকা থেকে ব্যবসায়ীরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে চাষিদের কাছ থেকে গাছ বা বাগান থেকে কাঁঠাল কিনছেন। তবে অভিযোগ পাওয়া গেছে, মধ্যস্বত্বভোগী বেপারি ও আড়তদারদের দৌরাত্ম্যে চাষিরা বরাবরের মতো এবারও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

বিদেশে কাঁঠাল রপ্তানি সম্পর্কে গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজারের আড়তদার নিজাম উদ্দিন জানান, শ্রীপুরের কাঁঠাল পৃথিবীর বহু দেশে রপ্তানি হচ্ছে। মধ্যপ্রাচ্যসহ ১৫টি দেশে যাচ্ছে নিয়মিত। তবে তার অভিযোগ, শ্রীপুরে কাঁঠাল সংরক্ষণের জন্য কোনো হিমাগার গড়ে ওঠেনি। স্রেফ সংরক্ষণের অভাবে প্রতি মৌসুমে লাখ লাখ টাকার কাঁঠাল নষ্ট হয়। ডুমবাড়ী চালার গৃহস্থ চাষি আলী আকবর বলেন, ‘কিষি অফিচারকে কত্ত কইছি। কোন কাম অয় নাই। এইহানে একখান হেমাগার খুব দরকার।’ একইভাবে হিমাগারের জন্য এমন আকুতি জানান বহু চাষি ও ব্যবসায়ী। কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের একটি গ্রাম খিরাটী। এ গ্রামে সবচেয়ে বেশি কাঁঠাল উত্পাদিত হয়। মৌসুম শুরু হলে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের কাঁঠাল প্রেমী ও ব্যবসায়ীরা ছুটে আসেন এ গ্রামে। তাদের মাধ্যমে প্রতিদিন ট্রাক, পিকআপ ভরে বিমানবন্দর হয়ে বিভিন্ন দেশে চলে যায় কাঁঠাল। দেইলগাঁও এলাকার সহিদুল জানান, এ মৌসুমে তিনি ৭০ হাজার টাকার কাঁঠাল বিক্রি করেছেন। গত বছর কাঁঠাল পচে যাওয়ায় বিক্রি করতে পেরেছিলেন মাত্র ১৪ হাজার টাকার। এবার কাঁঠালের ফলনও বেশি হয়েছে। আবহাওয়াও অনুকূলে। আরেক কৃষক আরমান জানান, গত বছরের চেয়ে এ বছর কাঁঠাল বিক্রি থেকে আয় হয়েছে বেশি। তাই এবার কাঁঠাল বিক্রির টাকায় ধূমধাম করে একমাত্র মেয়েকে বিয়ে দেবেন। স্থানীয় সূত্রগুলো জানায়, প্রতি মৌসুমে শ্রীপুরের জৈনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ চারলেন মহাসড়কের দুপাশে প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে কাঁঠালের হাট বসে। এ ছাড়া কাপাসিয়ার ১১ ইউনিয়নের গ্রামে গ্রামে প্রতিদিনই কাঁঠালের হাট বসছে। কাঁঠালকে ঘিরে কাপাসিয়া ও শ্রীপুরের বিভিন্ন স্থানে অন্তত তিন শতাধিক হাট পরিচালিত হচ্ছে।  কৃষি বিশেষজ্ঞদের মতে, কাঁঠাল চাষের জন্য যে মাটি ও আবহাওয়া প্রয়োজন তার সবই কাপাসিয়া ও শ্রীপুরের সব ইউনিয়নে বিদ্যমান। ফলে চাষিরা কাঁঠালকে বেশি গুরুত্ব দিয়ে উঁচু জমিতে প্রতি বছরই নতুন নতুন বাগান সৃষ্টি করছেন। এ এলাকা বন্যামুক্ত হওয়ায় কাঁঠাল চাষ করা সহজ হয়। প্রতি বছর বৈশাখ মাসে উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানকাটা আরম্ভ করেন। ধান কাটা শেষ না হতেই কাঁঠাল বিক্রির মৌসুম শুরু হয়। কাপাসিয়ার প্রতি ঘরে ঘরে তখন আনন্দের বন্যা বইতে থাকে।

স্থানীয়রা জানান, কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের ৩২টি হাট-বাজারে মৌসুমি ফল বিক্রির জন্য আলাদা কোনো বাজার বা স্থান না থাকায় কৃষকদের সমস্যা হচ্ছে। হয়রানিরও শিকার হতে হয়। খোদ কাপাসিয়া সদর বাজারে বসে উপজেলার সবচেয়ে বড় বাজার। অথচ এখানে আলাদা কোনো ব্যবস্থা নেই। বাজারের এ সমস্যার ফলে কৃষকরা তাদের উত্পাদিত কাঁঠাল বাজারে নিয়ে বিক্রি করতে পারছেন না। ফলে প্রকৃত মূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
ফড়িয়ারা বাজার মূল্যের চেয়ে কমমূল্য দিচ্ছে। কৃষকরাও বাধ্য হচ্ছেন অপেক্ষাকৃত কমমূল্যে বিক্রি করতে। কাঁঠাল চাষিরা এ প্রতিবেদককে জানান, উপজেলার অন্যতম অর্থকরি ফসল এই কাঁঠাল। অথচ কাঁঠাল চাষের ব্যাপারে নেই কোনো সরকারি উদ্যোগ। নেই কোনো ব্যাংক ঋণের ব্যবস্থা। সরকারিভাবে যদি কাঁঠাল চাষ বৃদ্ধির ওপর প্রশিক্ষণের ব্যবস্থা থাকত, তাহলে আরও বেশি ফলন পাওয়া যেত।
লিখেছেন - শেখ সফিউদ্দিন জিন্নাহ্
নিউজ - Bd-pratidin.com

রবিবার, ২২ মে, ২০১৬

মৃতপ্রায় বংশী নদী রক্ষায় উদ্যোগ গ্রহণ জরুরি

মানবসভ্যতার অগ্রযাত্রার প্রয়োজনেই শত শত বছরের সাক্ষী এবং দেশের মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ এ বংশী নদীকে বাঁচিয়ে রাখা অনস্বীকার্য হয়ে দাঁড়িয়েছে। ফারাক্কা বাঁধের আগে বংশী নদীতে চৈত্র-বৈশাখ মাসেও জলের প্রবাহ ছিল, এখন আষাঢ়-শ্রাবণেও জলের প্রবাহ কম থাকে। আর চৈত্র-বৈশাখে নদীর মাঝখানেও ধু-ধু বালুকণা ভেসে ওঠে।
জুলহাস উদ্দীন >>>
দেশের মধ্যাঞ্চলে প্রবাহিত বংশী একটি গুরুত্বপূর্ণ নদী। এর উৎপত্তিস্থল জামালপুরের পুরনো ব্রহ্মপুত্র নদ এবং ঢাকার সাভারে ধলেশ্বরী নদীর সঙ্গে মিলিত হতে নদীটি দীর্ঘ ২৩৮ কিলোমিটার জনপথ অতিক্রম করেছে। বংশী মধ্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। এ নদী তার চলার পথে চারটি জেলা যথাক্রমে জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা এবং ১০টি উপজেলা যথাক্রমে জামালপুর সদর, মধুপুর, ঘাটাইল, কালীহাতি, বাসাইল, মির্জাপুর, সখিপুর, কালিয়াকৈর, ধামরাই, সাভার এবং ৩২১টি মৌজার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এ নদীকে কেন্দ্র করে অনেক হাট-বাজার, গঞ্জ, স্থাপনা গড়ে উঠেছে। বিশেষ করে সাভার স্মৃতিসৌধ, ঐতিহ্যবাহী মসলিন কাপড় তৈরির ধামরাই এলাকা, মধুপুর গড়াঞ্চল ইত্যাদি। এখনো বর্ষা মৌসুমে ছোট ও মাঝারি নৌকায় মধুপুরসহ বিভিন্ন জায়গা থেকে নৌপথে কলা, কাঁঠাল, আনারস ও নানা ধরনের তরকারি ভূঞাপুর, সরিষাবাড়ী, সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকায় এ নদী দিয়ে পরিবাহিত হয়ে থাকে। মধুপুর গড়াঞ্চলসহ মধ্যাঞ্চলের সভ্যতা ও জীববৈচিত্র্য টিকে রয়েছে বংশী নদীকে কেন্দ্র করেই। মানবসভ্যতার অগ্রযাত্রার প্রয়োজনেই শত শত বছরের সাক্ষী এবং দেশের মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ এ বংশী নদীকে বাঁচিয়ে রাখা অনস্বীকার্য হয়ে দাঁড়িয়েছে।
ফারাক্কা বাঁধের আগে বংশী নদীতে চৈত্র-বৈশাখ মাসেও জলের প্রবাহ ছিল, এখন আষাঢ়-শ্রাবণেও জলের প্রবাহ কম থাকে। আর চৈত্র-বৈশাখে নদীর মাঝখানেও ধু-ধু বালুকণা ভেসে ওঠে। ফারাক্কা বাঁধের আগে বংশীতে যখন সারা বছর জলের প্রবাহ ছিল তখন এখানে সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির সুস্বাদু পুঁটি, কালবাউস, পাঙ্গাশ, বিভিন্ন প্রজাতির ছোট-বড় টেংরা, রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, বাইন, চিতল, বোয়াল, শোল, টাকি, মলা, ঢেলা, চেলাসহ অসংখ্য প্রজাতির মাছ পাওয়া যেত। এ ছাড়া শুশুকসহ শত প্রজাতির উপকারী জলজ প্রাণী নদীতে দেখা যেত। কিন্তু মাত্র চার দশকে এসব মাছ এবং পরিবেশবান্ধব জলজ প্রাণী বিলুপ্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে এবং বহু প্রজাতির সুস্বাদু মাছ ও জলজ প্রাণী বিলুপ্ত হয়ে গেছে; ফলে বংশীর তীরে বসবাসরত প্রান্তিক জেলে সম্প্রদায়ের অনেকে পেশা পরিবর্তন করে রিকশা চালায়, কেউ বা কৃষি কাজ করে জীবন যাপন করে।
 
অথচ চার দশক আগেও বংশী পারের মানুষের জীবনযাত্রা এ রূপ ছিল না। উজানে ফারাক্কা ও তিস্তা নদীতে ভারত বাঁধ দেয়ায় এখন বংশীকে বাঁচানো এক প্রকার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ চ্যালেঞ্জ গ্রহণে ষাটের দশকে বিআইডবিস্নউটিএকে ঊঅঝঞ চঅকওঝঞঅঘ ডঅঞঊজ ্ চঙডঊজ উঊঠঊখঙচগঊঘঞ অটঞঐঙজওঞণ (ঊচডঅচউঅ)-এর স্মারক নাম্বার ৭৮৬ (৩) ডউ (ড-১ঠ), উধঃবফ ১৭.১১.১৯৬২-এর মাধ্যমে দায়িত্ব অর্পণ করা হয়। কিন্তু বিআইডবিস্নউটিএ এতদিন বংশী নদী রক্ষায় তেমন কোনো কার্যক্রম গ্রহণ করেনি এবং বংশী নদী রক্ষার দায়িত্ব বিআইডবিস্নউটিএর_ এ কথাও অনেকেরই অজানা ছিল। তবে সুখের বিষয় বর্তমানে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার বংশী নদী রক্ষার জন্য সীমিত আকারে হলেও কার্যক্রম গ্রহণ করছে। কিন্তু অতি দ্রুত এর ব্যাপক কার্যক্রম গ্রহণ করা জরুরি নতুবা বংশীর অস্তিত্বই একসময় বিলীন হয়ে যাবে। এ জন্য বংশী নদী রক্ষায় নিম্নবর্ণিত কর্মপন্থা গ্রহণ করা যেতে পারে_
১। বংশী নদীর অবৈধ দখলদার ও স্থাপনা চিহ্নিত করে এদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম পরিচালনাসহ ও অন্যান্য কার্যক্রম গ্রহণ,
২। ২৩৮ কিলোমিটর দীর্ঘ নদীটির সম্পূর্ণ জরিপ কাজ পরিচালনা করে সীমানা নির্ধারণ এবং সীমানা পিলার স্থাপন,
৩। নদীটি পুরনো ব্রহ্মপুত্র থেকে উৎপন্ন হয়েছে, কাজেই এর জলের প্রবাহ বৃদ্ধির জন্য ভারতের সঙ্গে গঙ্গা নদীর ন্যায় তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ,
৪। বংশীর উৎসস্থলে ড্রেজিংয়ের ব্যবস্থা গ্রহণ,
৫। বংশী সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে নদী ব্যবস্থাপনা কার্যক্রম গ্রহণ ও গবেষণা সেল গঠন করা যেতে পারে; যেখানে নদী গবেষক, সাংবাদিক, পরিবেশ ও জীব বিজ্ঞানী, আইনজীবীদের নিয়োজিত করা যেতে পারে।
৬। এই নদীকে যদি পরিবেশ দূষণ ও দখলদারমুক্ত করা সম্ভব হয় তবে নদীতীরবর্তী স্থানগুলো ইজারার মাধ্যমে সরকার হাজার হাজার কোটি টাকার রাজস্ব পেতে পারে যা দেশ ও জনগণের উন্নয়নে ব্যয় হতে পারে।
৭। যেহেতু এটি দেশের মধ্যাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নদী কাজেই মধুপুর গড়াঞ্চলের পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় একে দখলদার ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা অতি জরুরি হয়ে পড়েছে।

জুলহাস উদ্দীন: কলাম লেখক ও সাহিত্যিক
 তথ্যসূত্রঃ যায়যায়দিন 

শুক্রবার, ২০ মে, ২০১৬

বংশী নদীর ইতিহাস | গাজীপুর

বংশী নদী বাংলাদেশের মধ্যাঞ্চলে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী। এই নদীর মোট দৈর্ঘ্য ১৮৪ কিলোমিটার। উত্তরে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে একীভূত হওয়ার ফলে এই নদী কার্যত পুরাতন ব্রহ্মপুত্রের একটি শাখানদীতে পরিণত হয়েছে। উজানের দিকে এটি কেবল বর্ষাকালে নাব্য থাকে। তবে ঢাকা ও গাজীপুর অংশে নদীটি সারা বছরই নাব্য।
গাজীপুর জেলার পশ্চিম প্রান্ত ঘেঁষে প্রবাহিত বংশী নদী। এ নদীর তীরে অবস্থিত কালিয়াকৈর বাজার ও বন্দর। বংশী নদী যমুনা থেকে উদ্ভুত হয়ে ময়মনসিংহ জেলার পাশ দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে গাজীপুর জেলার পশ্চিম সীমানায় প্রবেশ করে ।
সেখান থেকে কালিয়াকৈরের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাজারের নিকট পশ্চিম দিকে বাঁক নিয়ে ঢাকা জেলার ধলেশ্বরী নদীতে মিশে যায় ।
গারগারা এই নদী মধুপুর জঙ্গলের টিলা শ্রেণির ‘দেওয়া’ নামক স্থান থেকে উৎপন্ন হয়ে প্রথমে দক্ষিণে ও পরে দক্ষিন-পুর্বে এসে বিশাল বিল লবলং-এ এসে পতিত হয় । আবার মাওনার নিকট লবলং থেকে বেরিয়ে পুনরায় ইন্দ্রাকপুরের নিকট লবলং-এ এসে পতিত হয় । শীতকালে নদীটি প্রায় শুকিয়ে যায় । তবে বর্ষাকালে এর আঁকাবাঁকা স্রোতধারা গাজীপুরের শাল অরণ্যের ভিতরে অপরূপ দৃশ্যের জন্ম দেয়।

বংশী নদীর মোট দৈর্ঘ্য ২৩৮ কিলোমিটার। এই নদী চারটি জেলা যথাক্রমে জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা এবং ১০টি উপজেলা যথাক্রমে জামালপুর সদর, মধুপুর, ঘাটাইল, কালিহাতি, বাসাইল, মির্জাপুর, সখিপুর, কালিয়াকৈর, ধামরাই, সাভার এবং ৩২১টি মৌজার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

তুরাগ বংশী নদীর শাখা তুরাগ নদী । তুরাগ সর্পিলভাবে কালিয়াকৈর বাজারের নিকট বংশী-ঘাটাখালি মোহনা থেকে উদ্ভুত হয়ে প্রথমে কিছুটা পুর্বদিকে অগ্রসর হয়ে ঠেঙ্গেরবান্দ, কড্ডা ও টঙ্গী পৌঁছে দুটো শাখায় বিভক্ত হয় । একটি শাখা ঢাকার মিরপুরের দক্ষিণে বুড়িগঙ্গা নদীর সাথে মিলিত হয় । অন্যটি টঙ্গী খাল হিসেবে উত্তরে এসে পুনরায় তুরাগ নদীর সঙ্গে মিলিত হয় । এর দক্ষিণ শাখা তুরাগ নামে টঙ্গী ইজতেমা ময়দানের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত ।

এখানে দিক পরিবর্তন করে কহরদিয়া নামে প্রায় দুই কিলোমিটার পুর্ব দিকে প্রবাহিত হয় । পরে তা বালু নামে পুর্বমুখী হয়ে উলুখোলা ও ডেমরার পাশ দিয়ে শীতলক্ষ্যায় গিয়ে পড়ে । ঠেঙ্গেরবান্দের নিকট শালদহ নদী তুরাগের সঙ্গে মিলিত হয় ।

জানা যায়, ১৯২৬ সালের ৭ ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকার নবাবদের ‘তুরাগ’ নামক বজরায় বুড়িগঙ্গায় অবস্থান করেন । গোয়ালী গোয়ালী নদী ফুল্বাড়িয়ার উত্তরে বাজাইল শাহাড়ীরচালা থেকে উৎপন্ন হয়ে প্রথমে ছোট খাল হিসেবে ফুলঝুড়ি নদী নামে ফুলবাড়িয়া পর্যন্ত প্রবাহিত হয় ।

সেখান থকে এই খালের ধারা ক্রমশ বড় হয়ে গোয়ালী নামে দক্ষিণে পাগলনাথ, রাওয়াল বিল, গাছবাড়ি বিল, শালদহ বিল, বেড়াচালা বিল ও শ্রীপুর বিলের ভিতর দিয়ে অগ্রসর হয়ে রঘুনাথপুরের দক্ষিণে তুরাগ নদীর সঙ্গে মিলিত হয়।

তথ্য সংগ্রহঃ উইকিপিডিয়া

বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

গাজীপুরের প্রত্নসামগ্রী প্রদর্শনের জন্য একটি মিউজিয়াম থাকা আবশ্যক!!

গাজীপুর ডিসি অফিসের পাশে গাজীপুরের প্রত্নসামগ্রী প্রদর্শনের জন্য একটি "মিউজিয়াম" থাকা আবশ্যক। সেই সাথে সরকারী- বেসরকারি বিনিয়োগে গাজীপুরের প্রত্নস্থানগুলি সংস্কার ও সংরক্ষণ করে পিকনিক স্পট, শিক্ষা ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে।

প্রত্নস্থানগুলি হলো... 

  • ভাওয়াল রাজবাড়ীর কিছু অংশ- (এটি আনু: ২৫০ বছরের পুরনো)।
  • শ্রীপুর, মাওনার নিকট ইন্দ্রাকপুর (প্রাচীন রাজধানী)- এটা প্রায় ১১শত বছরের পুরনো।
  • বলধার জমিদার বাড়ী, বাড়ীয়া- (এটা আনু: ২৫০ বছরের পুরনো)।
  • টোক শাহী মসজিদ, কাপাসিয়া- (এটা প্রায় ৫০০ বছরের পুরনো)।
  • পূবাইল জমিদার বাড়ী, পূবাইল- এগুলো অনু:২৫০ বছরের পুরনো)।
  • সেন্ট নিকোলাস চার্চ, কালীগঞ্জ- (অনু: তিনশত বছরের পুরনো)।
  • বলিয়াদী জমিদার বাড়ী -(আড়াইশত বছর)।
  • ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী- (আড়াইশত বছর),জয়দেবপুর।
  • শৈলাট, শ্রীপুর- (১১ শত বছরের পুরনো)।
  • কাশিমপুর জমিদার বাড়ী, গাজীপুর সদর-(আড়াইশত বছর)।
  • দত্তপাড়া জমিদার বাড়ী, টঙ্গী- (আড়াইশত বছর)।
  • কপালেশ্বর (ধ্বংসপ্রাপ্ত পুরাকীর্তি)-১১শত বছরের পুরনো।
  • রাজা শিশু পালের রাজধানী একডালা দুর্গ, কাপাসিয়া-(১২শত বছরের পুরনো)।
  • মীর জুমলার সেতু, টঙ্গী- (সারে তিনশত বছরের পুরনো)।
  • সাকাশ্বর স্তম্ভ, কালিয়াকৈর- এটা আড়াই হাজার বছরের পুরনো, সম্রাট আশোকের আমলে নির্মিত


এছাড়া কাপাসিয়াতে খ্রিস্টপূর্ব ৫০০ বছররের পুরনো স্থাপনা উদ্ধার করে পর্যটনের আওতায় নিয়ে আসতে হবে। এসব পুরাকীর্তির পাশেই আছে ঐতিহাসিক দীঘি। এগুলো সংস্কার করে অতীতকে উদ্ধার করা হোক এবং গাজীপুর জেলাকে পর্যটন জেলায় রূপান্তরিত করা হোক।

তথ্য সংগ্রহঃ জাকির হোসাঈন

মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

আমাদের গাজীপুর


  •  বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী তাজউদ্দীন আহমেদ যিনি গাজীপুর এর সন্তান।
  •  মুক্তিযোদ্ধ প্রথম শুরু হয় আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে ১৯ই মার্চ বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজামেল হক এর নেতৃত্বে।
  • গাজীপুরের সিটি কর্পোরেশন সর্ববৃহতৎ সিটি কর্পোরেশন।
  • মুসলমানদের সবচেয়ে বড় দ্বিতীয় জামায়েত ইজতেমা আমাদের গাজীপুরেই। বাংলাদেশের প্রথম এটর্ণী জেনারেল আমাদের গাজীপুরের।
  •  নৌ বাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান ( সাবেক) তাও আমাদের গাজীপুরের।
  •  গাজীপুর থেকে ৮ কিলোমিটার উত্তরে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যান, যেটি আয়তনের দিক থেকে সর্ববৃহতৎ।
  • এছাড়াও আছে এশিয়া মহাদেশের মধ্য সর্ববৃহৎ বংঙ্গবন্ধু সাফারি পার্ক যা আমাদের গাজীপুরেই।
  • জনপ্রিয় লেখক নাট্যকার কথা সাহিতি্যক হুমায়ন আহমদ এর নুহাস পল্লী আমাদের গাজীপুরেই অবস্থিত।
  • তাছাড়া নাট্য অভিনেতা তৌকির আহমেদ এবং বিপাসা হায়াৎ এর নক্ষত্র বাড়ি যা ভিলাস বহুল ডাকবাংলো। তাছাড়া অসংখ্য সুটিং স্পটতো আসেই। একমাত্র গাজীপুরেই আছে ৫টি সরকারি পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়। সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হল জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারদের জন্য সবচেয় ভাল বিশ্ববিদ্যালয় হলো ডুয়েট আর বিদেশীদের জন্য আছে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, তাছাড়া আছে ওপেন ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু কৃষি  বিশ্ববিদ্যালয়। তাছাড়া প্রাইভেট ভার্সিটিতো আছেই।
  • যেই অস্ত্র দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি সেই অস্ত্রের কারখানা আমাদের গাজীপুর। টাকায় কিনা হয়! টাকা দিয়ে নাকি বাঘের চোখও পাওয়া যায় আর সেই টাকার কারখানা আমাদের গাজীপুর।
  •  কৃষি আমাদের অর্থনৈতিক চাকা। জনসংখ্যা বাড়ছে কিন্তু আমাদের খাবারের ঘাড়তি নেই কারন কৃষি গবেষণার ইন্সটিটিউট এবং ধান গবেষণা ইন্সটিটিউট বামপার ফলন গবেষণায় নিয়জিত যা গাজীপুর অবস্থিত।
  • বাংলাদেশের তুলা গবেষণা ইন্সটিটিউট গাজীপুরেই।
  • আনছার একাডেমি তাও গাজীপুরে অবস্থিত।
  • কাঁঠাল আমাদের জাতীয় ফল সেই কাঁঠাল এর সমাহার আমাদের গাজীপুর। পোশাকশিল্প আমাদের অহংকার। বাংলাদেশের বেশির ভাগ পোশাক কারখানা আমাদের গাজীপুরে অবস্থিত।
  •  বাংলাদেশে একমাত্র কিশোর উন্নয়ন কেন্দ্র এবং বৃদ্ধাশ্রম গাজীপুরেই।
  • গাজীপুরেই কাশিমপুর কারাগার অবস্থিত।
  •  গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী যেটি এখন জেলা প্রশাসকের কার্যালয়।
  • অসংখ্য নদীর সমাহারে মোখরিত আমাদের গাজীপুর, যা আমাদের গাজীপুর কে পর্যটন নগরী হিসেবে ভূষিত করেছে।
  • উল্লেখ যোগ্য নদীগুলো- ব্রক্ষ্মপুত্র, শীতলক্ষ্যা, তুরাগ।
  • গাজীপুর জেলা নিরক্ষর মুক্ত, সাক্ষরতা হার ১০০% গাজীপুর সুস্বাদু খাবারের জন্য বিক্ষত।
  • রাজাবাড়ির রসমালাই, সুরমার ঘি, মুরগ পুলাও। শ্রীপুরের কাবাব, কাপাসিয়ার চমচম। টোকের নিরিবিলিতে ৭০ প্রকার ভর্তা ও ৪০ প্রকারের তরকারি পাওয়া যায়, মালাই, এবং ২০-২৫ পদ দিয়ে পান যা মাত্র ৫ টাকা। ঐতিহ্যবাহী সিংগুয়া বাজারের এর সিংগারা যা খেতে খুব সুস্বাদু এবং সস্তা এই যুগেও ১.৫০ টাকা পার পিছ। এছাড়াও তেতুল চা তো আছে প্রতিদিন দুরদুরান্ত থেকে বহু মানুষ সিংগারা খেতে আসে!! কি নাই আমাদের গাজীপুরে ! 
  • লেখক@-- মাহফুজ আহমেদ সোহেল মোবাঃ ০১৭২০২২২২১০ 
  • সার্বিক সহযোগিতায়@-- আনিসুজ্জামান সজীব মোবাঃ ০১৯২০৩০৫৬৯৬ হাবিব সবুজ মোবাঃ ০১৯৩৩৭৯৮০৯৬ এবং মাকসুদ সৌরভ মোবাঃ ০১৭৩৬২৯৯১২০



শনিবার, ১৪ মে, ২০১৬

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, গাজীপুর | বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, গাজীপুর


বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ইতিহাস
ভাওয়াল গড়ের ছোট ছোট টিলা (চালা) ও নীচু ভূমি (বাইদ) সমৃদ্ধ শালবনে দেখা যেত আমলকি, বহেড়া, হরিতকী, করই, শিমূল, হলদু, পলাশ, চাপালিশ, কুসুম, পিতরাজ, উদাল এবং বিবিধ লতাগুল্মরাজি। এ বনে দেখা যেত মায়া হরিণ, চিতাবাঘ, বন বিড়াল, গন্ধগকুল, শিয়াল, সজারু, অজগর, বানর, হনুমানসহ অসংখ্য প্রজাতির পাখি। শালবনে প্রায় ৬৩ প্রজাতির গাছপালা ও ২২০ প্রজাতির বন্যপ্রাণী দেখা যেত। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, শিল্পায়ন, বন ধ্বংস করে কৃষি জমির বিস্তার, আবাসন, জবরদখল ও ভূমি বিরোধের কারনে শাল বনের অস্তিত্ব দ্রুত হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী প্রাকৃতিক পরিবেশ, খাদ্যচক্র ও জীববৈচিত্র্যের একটি অবিচ্ছেদ্য অংশ। মানুষের অস্তিত্বের জন্য বন্যপ্রাণীর ভূমিকা অপরিসীম। জীববৈচিত্র্য সংরক্ষণ, ইকোট্যুরিজমের উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ, শিক্ষা, গবেষণা ও চিত্তবিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ভাওয়ালগড় এলাকায় ‘‘সাফারী পার্ক’’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করা হয়।

 গাজীপুর জেলার শ্রীপুর উপজেলাধীন মাওনা ইউনিয়নের বড় রাথুরা মৌজা ও সদর উপজেলার পীরুজালী ইউনিয়নের পীরুজালী মৌজার খন্ড খন্ড শাল বনের ৪৯০৯.০ একর বন ভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণির জন্য নিরাপদ আবাসস্থল হিসাবে পরিচিত। এর মধ্যে ৩৮১০.০ একর এলাকাকে সাফারী পার্কের মাস্টার প্ল্যানের আওতাভূক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক শীর্ষক প্রকল্পটি ২০১০ সালে ৬৩.৯৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে একনেক কর্তৃক অনুমোদিত হয় এবং পার্ক প্রতিষ্ঠা কার্যক্রম শুরু হয় এবং ২০১১ সালের ২ ফেব্র“য়ারী বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, গাজীপুর এর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কার্যক্রম শুরু হয়। প্রকল্পের শুরুতে কোন মাষ্টার প্লান প্রণয়ন করা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশী-বিদেশী বিশেষজ্ঞদের সহায়তায় আন্তর্জাতিক মানের সাফারী পার্কে উন্নীত করার লক্ষ্যে একটি মাষ্টার প্লান তৈরী করা হয়। মাষ্টার প্লানে বর্ণিত কার্যক্রম বাস্তবায়ন ও ভূমি অধিগ্রহনের জটিলতা নিরসনের লক্ষ্যে ৪ অক্টোবর ২০১১ তারিখে ’’বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, গাজীপুর (১ম সংশোধিত) প্রকল্পটি একনেক কর্তৃক বর্ধিত আকারে ২১৯.৮৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে অনুমোদিত হয়। পরবর্তীতে অক্টোবর / ২০১৩ মাসে একনেক কর্তৃক ২৬৩.০০ কোটি টাকা ব্যয়ে ” বঙ্গবন্ধু শেখমুজিব সরকারী পার্ক , গাজীপূর (২য় সংশোধন) প্রকল্প পাশ হয় ।

 সাফারী পার্কটি দক্ষিণ এশীয় মডেল বিশেষ করে থাইল্যান্ডের সাফারী ওয়ার্ল্ড এর সাথে সামঞ্জস্য রেখে স্থাপন করা হয়েছে। এছাড়াও ইন্দোনেশিয়ার বালি সাফারী পার্কের কতিপয় ধারনা সন্নিবেশিত করা হয়েছে। সাফারী পার্কের চারদিকে নির্মাণ করা হচ্ছে স্থায়ী ঘেরাা এবং উহার মধ্যে দেশী/বিদেশী বন্যপ্রাণীর বংশবৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ সৃষ্টি করা হয়েছে যাতে পর্যটকগণ চলমান যানবাহনে অথবা পায়ে হেঁটে ভ্রমণ করে শিক্ষা, গবেষণা ও চিত্তবিনোদনের সুযোগ লাভ করবেন। সাফারী পার্কের ধারনা চিড়িয়াখানা হতে ভিন্নতর। চিড়িয়াখানায় জীবজন্তুসমূহ আবদ্ধ অবস্থায় থাকে এবং দর্শনার্থীগণ মুক্ত অবস্থায় থেকে জীবজন্তু পরিদর্শন করেন। কিন্তু সাফারী পার্কে বন্যপ্রাণীসমূহ উন্মুক্ত অবস্থায় বনজঙ্গলে বিচরণ করবে এবং মানুষ সতর্কতার সহিত চলমান যানবাহনে আবদ্ধ অবস্থায় জীবজন্তুসমূহ পরিদর্শন করবেন।

অবস্থান ও আয়তন
ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিমে সাফারী পার্কটির অবস্থান। সাফারী পার্কের আয়তন ৩৮১০.০ একর। এর মধ্যে ৫৫০ একর ব্যক্তি মালিকানাধী ভুমি রয়েছে যা অধিগ্রহণ প্রক্রিয়াধীন আছে। বর্তমানে ৩৪০০.০ একর এলাকায় প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে। অবশিষ্ট এলাকা পর্যায় ক্রমিকভাবে উন্নয়ন কার্যক্রমের আওতায় আনা হবে।

ঐতিহাসিক পটভূমি
গাজীপুরের শাল বন ঐতিহাসিকভাবে ভাওয়াল রাজার জমিদারী অংশ হিসেবে খ্যাত ছিল। ১৯৫০ সলের জমিদারী উচ্ছেদ ও প্রজসত্ব আইন জারীর পর শালবনের ব্যবস্থাপনা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। তবে অধিকাংশ চালা জমির শালবন সমৃদ্ধ বনভূমি বিধায় বন বিভাগের নিয়ন্ত্রণে থাকলেও বাইদ জমি ব্যক্তিমালিকানাধীন। শালবন ঢাকার অতি নিকটে হওয়ায় দ্রুত শিল্পায়ন, জবর দখল, গো-চারণ ও ভূমিদস্যুতার কারণে শালবনের জীববৈচিত্র্য দিন দিন হারিয়ে যাচ্ছে। শিল্পকারখানা হতে নিঃসরিত বর্জের কারণে জীববৈচিত্র্য মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

সাফারী পার্কের মূল উদ্দেশ্য
(১) শাল বনের বন্যপ্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ।
(২) বাংলাদেশের বিরল ও বিলুপ্ত প্রায় বন্যপ্রাণীকে নিজ আবাসস্থলে (in-situ) এবং আবাসস্থলে বাহিরে (ex-situ) অবস্থায় সংরক্ষণ ও উন্নয়ন সাধন ।
(৩) ঢাকা মহানগরীর অতি নিকটে ইকো-ট্যুরিজমের সুযোগ সৃষ্টির মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ।
(৪) চিত্তবিনোদন, শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার সুযোগ সৃষ্টি করা ।
(৫) বন্যপ্রাণীর খাদ্য উপযোগী ফলজ, ফডার, ও মিশ্র প্রজাতির বাগান সৃজন ।
(৬) শালবনের বন্যপ্রাণী যেমন বানর, মায়া হরিণ, বেজী, বনরুই, বাঘদাস, বন বিড়াল, খড়গোশ, শিয়াল, খেকশিয়াল ও অজগরসহ বিপন্ন বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল সৃষ্টি ও সংরক্ষণ করা ।
(৭) বিরল ও বিপন্ন স্তন্যপায়ী প্রাণী যেমন বাঘ, চিতাবাঘ, সাম্বার হরিণ, মায়া হরিণ, চিত্রা হরিণ, প্যারা হরিণ এবং অন্যান্য তৃণভোজী বন্যপ্রাণীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও বংশবৃদ্ধির সুযোগ সৃষ্টি করা ।
(৮) গণ্ডার, এশীয় হাতী, পরিযায়ী পাখী, জলজ পাখী, বনছাগল, সিংহ, শ্লথ বীয়ার, কালো ভাল্লুক, মিঠা পানির কুমির, লোনা পানির কুমির, নীল গাই, জলহস্তী ইত্যাদি বিপন্ন ও বিলুপ্ত বন্যপ্রাণীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণকরন ।
(৯) আহত ও উদ্ধারকৃত বন্যপ্রাণীর চিকিৎসার নিমিত্তে বন্যপ্রাণীর সেবাশ্রম ও হাসপাতাল স্থাপন ।
(১০) সারাদেশে বন্যপ্রাণী সংরক্ষণে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি।

পর্যকটগণ যা উপভোগ করবেন
১.   তথ্য ও শিক্ষা কেন্দ্রে ভিডিও ব্রিফিং/প্রামাণ্য চিত্রের মাধ্যমে সাফারী পার্ক সম্পর্কে সাম্যক ধারণা নিতে পারেন।
২.   ন্যাচারেল হিস্ট্রি মিউজিয়ামে বন্যপ্রাণী ও উদ্ভিদ প্রজাতি বৈচিত্র্য সম্পর্কে ছাত্র-ছাত্রী ও গবেষকগণ পরিচিতি লাভ      করতে পারেন।
৩.   প্রটেকটেট মিনিবাসে চড়ে প্রাকৃতিক পরিবেশে বিচারণরত বাঘ, সিংহ, হাতী, সাম্বার, মায়া হরিণ,চিত্রা হরিণ, বানর, হনুমান, ভল্লুক, গয়াল, কুমির ও বিচিত্র পাখী দেখাতে পাবেন।
৪.   লেকের ধারে দেখতে পাবেন অসংখ্য অতিথি ও জলজ পাখী।
৫.   পর্যবেক্ষণ টাওয়ারে উঠে বনাঞ্চলের নয়নাভিরাম সৌন্দর্য ও বন্যপ্রাণী অবলোকন করতে পারবেন।
৬.   পাখীশালায় দেখতে পাবেন দেশী-বিদেশী অসংখ্য পাখী।
৭.   বেস্টনীতে বিরল প্রজাতির প্যারা হরিণ ও
৮.   রাত্রি যাপনের জন্য রাখছে বিশ্রামাগার।

পর্যটকদের জন্য অনুসরণীয়
১.   পলিথিন ও অপচনশীল পদার্থ যত্র-তত্র না ফেলে ডাস্টবীনে রাখুন।
২.   সিগারেটের প্যাকেট, পরিত্যক্ত কাগজ, নষ্ট ব্যাটারী, লাইটার ও বিস্কুট, চানাচুর প্রভৃতির প্লাস্টিকের মোড়ক যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে ফেলা।
৩.   বাঘ ও সিংহের বেস্টনীতে চলন্ত গাড়ী হতে না নামা।
৪.   কোমল ও বিশুদ্ধ পানীয় বোতল জঙ্গলে না ফেলা।
৫.   মাইক বাজানো, বাজি বা পটকা ফোটানো, গান-বাজনা ও দলবদ্ধভাবে হৈ-চৈ না করা।
৬.   বিশ্রামাগার ব্যবহার করতে হলে আপনাকে পূর্ব থেকে বুকিং নিতে হবে।
৭.   পূর্বেই টিকেট কাউন্টার হতে টিকেট ক্রয় বাঞ্চনীয়।
৮.   বন্যপ্রাণীকে যেকোন ধরণের খাবার প্রদান থেকে বিরত থাকবেন।
৯.   বাইরের কোন খাবার পার্কের ভিতরে না নেওয়া।

Bangabandhu Sheikh Mujib Safari Park, Gazipur
The largest Safari Park in Asia ‘Bangabandhu Sheikh Mujib Safari Park’ Bangladesh. The Park is in Gazipur district which is just near to Dhaka city.
From Dhaka to park distance nearby 40KM (Kilometres) in Bagher Bazar, The Bagher Bazaar is Dhaka Mymensingh highway after pass Joydobpur (Gazipur) Chowrasta, then go forward along the Mymensingh road and come to Bagher Bazaar then you have to choose the path (road) of west side. You have to use auto Rickshaw or CNG as transports to reach at the park. Bangabandhu Safari Park is three kilometres away from Bagher Bazaar. After getting inside the park, you will see
Tiger,
Lion,
Kangaroo even Dinosaur also(but these are not alive).

All of these animals are statue indeed for welcoming the visitors. The whole park is consists of about 4000 acres of land. Recently  Dof (Department of  Forest) released Tiger, Lion, White Lion, Bear, Maya Deer, Sambar Deer, Zebra, Giraffe, Wild Coast, Camel, Emu etc to attract local and International visitors. In the park, they have set up a lot of things like
Information And Education Centre,
Nature History Museum,
Park Office,
Rest Room, Dormitory,
Wild Life Hospital,
Crocodile Park,
Lizard Park,
Fancy Duck Garden,
Crown Figent Aviary,
Parrot Aviary,
Dhonesh Aviary,
Macaws Land,
Marine Aquarium,
Orchid House,
Butterfly Garden,
Climate House,
Vulture Corner,
Pending Bridge,
Monitoring Tower,
Fountain,
Tiger Observation Restaurant,
Tortoise Breeding Centre,
Eco-Resort,
Food Court,
Elephant Show Gallery,
Bird Show Gallery And
Child Park.

Here is arrangement of bus and zip service for visitors (local & international)
Entrance Time: 9AM to 5PM everyday. Weekend: Tuesday.
Entry Fees: Adult BDT -50.00, Kids BDT-20.00, Foreigner BDT-400.00
Foods: Inside the parks have food arrangement with good restaurant, you can take your food from here (it’s little expensive).
Outside food is not allowed inside the park.
More Info:
* Safari by AC Bus: 100 Tk (The bus will take you into the Lion and Tigers area).
* Living with Bird: 10 Tk
* Living in the Jungle: 10 TK
* Paddle Boat riding: 50 TK
* CNG and Auto available there. You can go there by Taxi or private car also.
* Auto: Fare Tk. 20-30 per person (From Bager bazaar to Park area).
* Private Car parking : Tk 100.00 per car.



Information from- Bangabandhu Sheikh Mujib Safari Park, Gazipur